ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia
পোশাক খাতে অস্থিরতা

প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ী রয়েছেন। উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন সালমান এফ রহমান, নসরুল হামিদ, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম ও তাজুল ইসলাম। ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি। তাঁদের পরিবারের সদস্যদের নামও তালিকায় আছে।

প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের
প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্যও চেয়েছে সংস্থাটি। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা তৈরির কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্র জানায়, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে এসব ব্যক্তির হিসাব শনাক্ত ও জব্দ করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ১২৫টি প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

তালিকায় থাকা ব্যক্তিদের বেশির ভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ী রয়েছেন। উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন সালমান এফ রহমান, নসরুল হামিদ, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম ও তাজুল ইসলাম। ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি। তাঁদের পরিবারের সদস্যদের নামও তালিকায় আছে।

সূত্রটি জানায়, ক্রিকেটার সাকিব আল হাসানের বোনের জামাই আলিফ মোল্লার নামও জব্দের তালিকায় রয়েছে। মোবাইল ব্যাংকিং ছাড়াও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সূত্রটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে হিসাব শনাক্ত ও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের লেনদেনের বিবরণ চাওয়া হয়েছে। কারণ জানতে চাইলে তিনি বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতেই আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

তালিকার কেউ কেউ বর্তমানে কারাগারে আছেন, আবার কেউ কেউ পলাতক। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এনবিআরের তদন্ত শেষ হয়নি। তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা এটিকে চলমান প্রক্রিয়া বলছেন। কবে নাগাদ তদন্ত শেষ হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তাঁরা।

বাণিজ্যিক ব্যাংকের অন্য একটি সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আসা নির্দেশনার ভিত্তিতে তারাও কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন