অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে সাত দিনের মধ্যে লিখিত ক্ষমা চাইতে বলা হয়েছে। নোটিশের একটি কপি চলচ্চিত্র শিল্পী সমিতিতেও পাঠানো হয়েছে। আজ সোমবার পরীমনি ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন।
গতকাল রোববার রাতে গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান ঘিরে পরীমনি ফেসবুক লাইভে আসেন। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ভাঙচুরের কোনো ঘটনা তাঁর জানা নেই।
গত ৫ নভেম্বর নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। সেদিন একটি দৈনিকের সাংবাদিক রবিউল হোসেনের সঙ্গে তাঁর ধস্তাধস্তির ঘটনা ঘটে। রবিউল হোসেনের অভিযোগ, পরীমনি তাঁর ফোন কেড়ে নিয়েছেন। পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন। রবিউল হোসেন এই অভিযোগ অস্বীকার করেছেন।

