জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে প্রার্থী ঘোষণা করেছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ক্ষমতাসীন জোটের শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিও (এসপিডি) তাঁকে সমর্থন করছে।
আইগনারের বয়স ৬১ বছর। তিনি ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) নেতা। ২০১৮ সাল থেকে বাভারিয়ার আঞ্চলিক সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের কৃষিমন্ত্রী ছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ফেডারেল কনভেনশনের ভোটে। ভোট হবে আগামী ৩০ জানুয়ারি। বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভালটার স্টাইনমায়ারের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মার্চে।
সূত্র: আল-জাজিরা

