ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

বস্তারে মোদি: মাওবাদীরা নির্মূল, তবে ‘দিমাগি নকশাল’ রয়ে গেছে

দীপাবলির দিনে ছত্তিশগড়ের বস্তারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রতিটি জেলা থেকে মাওবাদীদের নির্মূল করা হয়েছে। তবে ‘দিমাগি নকশাল’ এখনো রয়ে গেছে।

বস্তারে মোদি: মাওবাদীরা নির্মূল, তবে ‘দিমাগি নকশাল’ রয়ে গেছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)

দীপাবলির দিনে ছত্তিশগড়ের বস্তারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের প্রতিটি জেলা থেকে মাওবাদীদের নির্মূল করা হয়েছে। তবে ‘দিমাগি নকশাল’ এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এই শব্দ তিনি প্রথম ব্যবহার করেছিলেন ১৫ আগস্ট লালকেল্লার ভাষণে।

সরকারি হিসাব অনুযায়ী, মাওবাদী-প্রভাবিত জেলার সংখ্যা ২০১৮ সালের এপ্রিলে ছিল ১২৬টি। পরে তা কমে ৯০টিতে নামে। ২০২১ সালে জেলার সংখ্যা দাঁড়ায় ৭০টিতে, ২০২৪ সালে ৩৮টিতে এবং ২০২৫ সালে মাত্র ৮টিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে নকশালমুক্ত ঘোষণা করেছেন।

সরকারের দাবি, গত এক বছরে আধাসামরিক বাহিনীর কোনো সদস্য মাওবাদীদের হামলায় নিহত হননি। গত ৪৭ বছরে এমন ঘটনা এই প্রথম। ২০১৭ সাল থেকে মাওবাদীদের আত্মসমর্পণের কর্মসূচিও চলছে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন