ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia
এএনসি প্রযুক্তি কী, কীভাবে কাজ করে

বাইরের শব্দ কমানোর সুবিধার পাশাপাশি এ প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে

দুটি বিপরীতমুখী শব্দতরঙ্গ মিলিত হলে একটি অন্যটির প্রভাব কমিয়ে দিতে পারে।দুটি তরঙ্গের প্রভাবে বাইরের শব্দের তীব্রতা কমে আসে।

বাইরের শব্দ কমানোর সুবিধার পাশাপাশি এ প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে
বাইরের শব্দ কমানোর সুবিধার পাশাপাশি এ প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে

আধুনিক হেডফোনের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি প্রযুক্তি। এর সাহায্যে আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে নিরিবিলি পরিবেশে গান শোনা, ভিডিও দেখা কিংবা কাজে মনোযোগ দেওয়া যায়।

প্রতিটি শব্দ মূলত কম্পনের মাধ্যমে তৈরি হয়। এই কম্পনের ফলে শব্দতরঙ্গ সৃষ্টি হয়, যার নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি থাকে। দুটি বিপরীতমুখী শব্দতরঙ্গ মিলিত হলে একটি অন্যটির প্রভাব কমিয়ে দিতে পারে। পদার্থবিজ্ঞানে এ ঘটনাকে ডেস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স বলা হয়।

এএনসি প্রযুক্তি এই বৈজ্ঞানিক নীতি কাজে লাগায়। হেডফোনে থাকা একাধিক মাইক্রোফোন চারপাশের শব্দ শনাক্ত করে। গাড়ির ইঞ্জিনের আওয়াজ, মানুষের কথাবার্তা বা অন্য পরিবেশগত শব্দ মাইক্রোফোনে ধরা পড়ে। এরপর হেডফোনের ভেতরের বিশেষ চিপ এসব শব্দ বিশ্লেষণ করে মূল শব্দতরঙ্গের বিপরীতধর্মী আরেকটি তরঙ্গ তৈরি করে। দুটি তরঙ্গের প্রভাবে বাইরের শব্দের তীব্রতা কমে আসে।

এএনসির সবচেয়ে বড় সুবিধা হলো বাইরের বিরক্তিকর শব্দ কমিয়ে আনা। কোলাহলপূর্ণ কর্মক্ষেত্রেও এটি কাজে আসে, কারণ আশপাশের শব্দের প্রভাব কম থাকায় কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়। বাইরের শব্দের সঙ্গে পাল্লা দিয়ে হেডফোনের ভলিউম বাড়াতে হয় না বলে তুলনামূলক কম শব্দমাত্রায় অডিও শোনা সম্ভব। এতে অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তির ক্ষতির ঝুঁকি কমতে পারে। ফোনে কথা বলার সময়ও নয়েজ ক্যানসেলেশন সুবিধা কাজে আসে।

তবে এএনসি সব ধরনের শব্দ সমানভাবে কমাতে পারে না। বিমানের ইঞ্জিন বা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের মতো একটানা ও নিচু কম্পাঙ্কের শব্দ কমাতে এটি সবচেয়ে কার্যকর। কিন্তু গাড়ির হর্ন, মানুষের চিৎকার বা হঠাৎ তৈরি হওয়া তীক্ষ্ণ শব্দের ক্ষেত্রে এর কার্যকারিতা তুলনামূলক কম।

হেডফোনের মান ও প্রযুক্তিভেদে এএনসি চালু থাকলে অডিওর স্বাভাবিক মানেও কিছুটা পরিবর্তন আসতে পারে। দীর্ঘ সময় এ সুবিধা ব্যবহার করলে কারও কারও কানে চাপ, ব্যথা বা অস্বস্তি অনুভূত হয়। এ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি। নয়েজ ক্যানসেলেশন চালু থাকলে আশপাশের গুরুত্বপূর্ণ শব্দও ব্যবহারকারীর কানে কম পৌঁছাতে পারে। এনগেজেট ডটকমের তথ্যের ভিত্তিতে এসব বিষয় জানা গেছে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন