ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে অভিযান, ঢাকায় আছে ১৯ হাজার ৯১টি আবাসন

সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটে রাখার বিরুদ্ধে অভিযানে নামছে সরকারি আবাসন পরিদপ্তর। ৩১ অক্টোবরের সময়সীমা শেষ হওয়ায় বাসায় বাসায় গিয়ে তথ্য যাচাই শুরু হয়েছে।

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে অভিযান, ঢাকায় আছে ১৯ হাজার ৯১টি আবাসন
ঢাকায় সরকারি বাসার সংখ্যা (প্রতীকী কার্ড)

সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট সরাতে এবার অভিযানে নামছে সরকারি আবাসন পরিদপ্তর। গত ২৯ অক্টোবর প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট ও ভাড়াটেদের বের করে দিতে বলা হয়েছিল।

এখন কারা বাসা ছেড়েছেন আর কারা ছাড়েননি, তা যাচাই করতে ঢাকার সরকারি আবাসনগুলোয় ঘুরছে পাঁচটি তদন্ত দল। পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি হয়নি। তালিকা তৈরি হলে অভিযান শুরু হবে।

ঢাকায় ২৭টি এলাকায় সরকারি আবাসন আছে। এর মধ্যে আজিমপুর, পাইকপাড়া, শিয়ালবাড়ী, মতিঝিল, গুলশান, ধানমন্ডি ও উত্তরা অন্যতম। সবচেয়ে বেশি বাসা আজিমপুরে, ৩ হাজার ৪০৪টি। এরপর পাইকপাড়ায় ১ হাজার ৭৩০টি, মতিঝিলের এজিবি কলোনিতে ১ হাজার ১১২টি এবং শিয়ালবাড়ীতে ১ হাজার ৯১টি। রাজধানীতে সরকারি বাসার সংখ্যা মোট ১৯ হাজার ৯১টি।

নোটিশের পর আজিমপুরে থাকা অনেক শিক্ষার্থীসহ বহু বাসিন্দা বাসা ছেড়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, বাসা ছাড়ার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন