ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার

জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যৌথভাবে যাচাই করবে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। এ জন্য দুই প্রতিষ্ঠান চুক্তি সই করেছে।

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্যতা যাচাইয়ের চুক্তি (প্রতীকী কার্ড)

জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যৌথভাবে যাচাই করবে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। এ-সংক্রান্ত একটি চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি। গতকাল রোববার ইডটকো বাংলাদেশের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইডটকোর টেলিকম অবকাঠামোর বিদ্যুতের চাহিদা মেটানো এই উদ্যোগের লক্ষ্য। টাওয়ার পরিচালনায় নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং দীর্ঘ মেয়াদে ডিজিটাল অবকাঠামোর কার্যকারিতা বাড়ানোও এর উদ্দেশ্য।

পরিকল্পিত প্রকল্পের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর অবকাঠামোয় সরবরাহ করা সম্ভব কি না, তা-ও যাচাই করা হবে।

চুক্তি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য জায়গা বাছাই, গ্রিড সংযোগ ও প্রকল্প উন্নয়নের কাজ করবে ফ্লোসোলার। ইডটকো জায়গা বাছাইয়ে সহায়তা করবে এবং নিজেদের বিদ্যুতের চাহিদা নির্ধারণ করবে। প্রকল্পের উৎপাদনক্ষমতা, ব্যয় বা অবস্থান নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন