ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

ভিভো ভি৮০ ফোনের প্রি-অর্ডার শুরু, দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা থেকে

৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টার ব্যাটারির ভিভো ভি৮০ ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে দেশে। দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা থেকে।

ভিভো ভি৮০ ফোনের প্রি-অর্ডার শুরু, দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা থেকে
ভিভো ভি৮০ ফোনের প্রধান বৈশিষ্ট্য (প্রতীকী কার্ড)

৫০ মেগাপিক্সেলের সুপার টেলিফটো ক্যামেরাসহ ভিভো ভি৮০ ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে বাংলাদেশে। ফোনটিতে ক্যামেরা তৈরিতে সহযোগী প্রতিষ্ঠান জেইস। ভিভো বাংলাদেশের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ক্যামেরায় পোর্ট্রেট ছবির জন্য ৮৫ ও ১০০ মিলিমিটার ফোকাল লেংথের সুবিধা আছে। এতে ছবির পেছনের অংশ ঝাপসা করে মূল বিষয়কে আলাদা করে ফুটিয়ে তোলা যায়। ফোনটি উচ্চ রেজল্যুশনে ভিডিও রেকর্ডও করতে পারে।

ফোনের পর্দা ১ দশমিক ৫কে রেজল্যুশনের, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। চোখ সুরক্ষার সুবিধাও আছে। এতে চলবে ওরিজিনওএস ৭। ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ বা ২৫৬ জিবি স্টোরেজের সংস্করণ পাওয়া যাবে। ব্যাটারি ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টার, চার্জিং ৯০ ওয়াটের।

ফোনটির দুটি সংস্করণের দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা ও ৮৯ হাজার ৯৯৯ টাকা। সারা দেশে প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। ১২ মাস পর্যন্ত কিস্তিতে কেনার সুযোগ আছে। এ জন্য বাড়তি কোনো খরচ লাগবে না।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন