ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১৯

১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১৯
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৯ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন। একই সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৪৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন। তাঁদের মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।

একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন