ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান পাটওয়ারী নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধী বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সরব ছিলেন।

জেলা পুলিশ জানায়, ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জে ৪ জন এবং রায়পুরে ২ জন গ্রেপ্তার হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন