ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিএনপি অঙ্গসংগঠনের অবস্থান ও মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে রাজধানীর মিরপুর, ফার্মগেট, গুলশানসহ বিভিন্ন স্থানে অবস্থান ও মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিএনপি অঙ্গসংগঠনের অবস্থান ও মিছিল
নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিএনপি অঙ্গসংগঠনের অবস্থান ও মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মিরপুর-১০ থেকে মিরপুর-২ হয়ে মিরপুর-১ নম্বর পর্যন্ত অবস্থান ও মিছিল করেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজের নেতৃত্বাধীন নেতা-কর্মীরা।

মিরপুর-১ নম্বর ও ৬০ ফিট রোডে স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার সাবেক আহ্বায়ক মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে অবস্থান ও মিছিল হয়। মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় একই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক লাভলু, আনোয়ার হোসেন, মাহফুজ হুসাইন খান সুমন ও বুলবুল মল্লিক।

রূপনগরে অবস্থান ও মিছিলের নেতৃত্ব দেন ৭ নম্বর ওয়ার্ক বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর এবং রূপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন।

ফার্মগেট, পান্থপথ ও হাতিরঝিলে অবস্থান ও মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। তেজগাঁও ও কারওয়ান বাজারে নেতৃত্ব দেন শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্যসচিব কামরুল জামান।

মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে তিন রাস্তার মোড় হয়ে বছিলা রোড পর্যন্ত কর্মসূচির নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য এম এস আহমাদ আলী। বনানী, গুলশান ও মহাখালীতে নেতৃত্ব দেন সদ্য সাবেক সদস্য রেজাউর রহমান ফাহিম। ভাটারায় অবস্থান ও মিছিলের নেতৃত্বে ছিলেন সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন